ভৃঙ্গ ললনা

কাজী আব্দুস সালাম • ১৫ জুলাই ১৯৭৫
তুমি সুখের সুন্দর সাবিত্রী,
আজি বলেছে এই ধরিত্রী,
ওহে মোর প্রাণের চন্দনা।
হে মম ভৃঙ্গ ললনা।।
প্রেম মাল্য গেঁথে দাও,
মিলনের পূর্বে গেয়ে লও,
এই জীবনের যত বন্দনা।
হে মম ভৃঙ্গ ললনা।।
তব নয়নে সলিল সৈকতে,
মোরে আর নাহি বাঁধিতে,
সুধাও মোর মনের বেদনা।
হে মম ভৃঙ্গ ললনা।।
বন্ধন তন্ত্র নাহি ছিঁড়িবে,
এই নিবিড় ভাবনা ভেবে,
ফিরিয়ে দাও মোর চেতনা।
হে মম ভৃঙ্গ ললনা।।
তব মম মনের মাদকে,
এই হৃদয় বিরহ ব্যথাকে,
নিভিয়ে দাও হে সুরঞ্জনা।
হে মম ভৃঙ্গ ললনা।।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ০৬ ১৫/০৭/১৯৭৫