প্রিয়তমা

কাজী আব্দুস সালাম • ১৫ জুলাই ১৯৭৫
ওগো মোর প্রিয়তমা,
ভুলিও না মোরে
তব করিও মোরে ক্ষমা।
আজি বলো সত্যি করে,
পেয়েছ কি তুমি মোরে
পেয়েছ কি আপন ঘরে।
এসো দু'জনে বসি বিজনে,
শক্ত সুতোয় গাঁথি মালা
যেন ছিঁড়ে না যায় অল্পক্ষণে।
আরো কাছে এসো বসি,
এই মিলন মালা গাঁথি
মালার গিরা দাও কষি।