হাসনাহেনা
এই হাসনাহেনা সেদিন ছিল,
একটি ছোট্ট ফুলের চারা।
একটি ছোট্ট ফুলের চারা।
আজি পুষ্প-শুভ্র-সুগন্ধে,
হৃদয় মোর পাগল পারা।
হৃদয় মোর পাগল পারা।
বিকেল বেলার হাট থেকে,
সেদিন কিনে তারে আনি।
সেদিন কিনে তারে আনি।
মম পুষ্প-বিতানে লাগিয়ে,
মূলে দেই সার আর পানি।
মূলে দেই সার আর পানি।
কয় দিন যেতে না যেতে,
আমার সেই কচি তরু খানি।
সর্বসাজে ফুলেদুলে হয়ে ওঠে,
আমার প্রাণ প্রিয় রানী।
আমার সেই কচি তরু খানি।
সর্বসাজে ফুলেদুলে হয়ে ওঠে,
আমার প্রাণ প্রিয় রানী।
কাব্যগ্রন্থ: হাসনা-হেনা (০৮)
১৬/০৭/১৯৭৫