আষাঢ়ের বৃষ্টি ধারা

কাজী আব্দুস সালাম • ১৬ জুলাই ১৯৭৫ (৩১ আষাঢ় ১৩৮২)
সারা দিবা ঝরছে ঝরা,
আষাঢ়ের এই বৃষ্টি ধারা।
তরু পরে ঘরের চালে,
ঝরছে ঝরা সুরের তালে।
খালে-বিলে নদী নালায়,
জল ভরিছে গলায় গলায়।
সারা ক্ষণে ঝরছে ঝরা,
আষাঢ়ের এই বৃষ্টি ধারা।
ঝুমুর ঝুমুর ঝরছে ঝরা,
আষাঢ়ের এই বৃষ্টি ধারা।
মাথলা মাথায় কৃষাণ খেতে,
আউস কাটতে উঠছে মেতে।
সোনার ধানে উঠোন ভরে,
অঝোরে কৃষাণীর হাসি ঝরে।
দক্ষিণ আকাশে তর্জন গর্জন,
পুবের হাওয়ায় আষাঢ়ের বর্ষণ।
দিবা-নিশি ঝরছে ঝরা,
আষাঢ়ের এই বৃষ্টি ধারা।
পাণ্ডুলিপি খণ্ড ০৯ ১৬/০৭/১৯৭৫