কবিতা কল্পনা লতা
এই কবিতা কল্পনা লতা,
স্বগৌরবে জাগিয়ে তোলে
মম হৃদয়ের কত কথা।
স্বগৌরবে জাগিয়ে তোলে
মম হৃদয়ের কত কথা।
অহর্নিশ ঝরা ঝরিছে যেমন,
হৃদয়ের ব্যথা কবিতাকারে
আজি তত ঝরিবে তেমন।
হৃদয়ের ব্যথা কবিতাকারে
আজি তত ঝরিবে তেমন।
সৃষ্টিকর্তার গুণকীর্তন গেয়ে,
নিত্য কুরুক্ষেত্র পাড়ি দিয়ে,
সত্য চলে একান্তে আপনারে লয়ে।
নিত্য কুরুক্ষেত্র পাড়ি দিয়ে,
সত্য চলে একান্তে আপনারে লয়ে।
অমৃত অর্ণব পাড়ি দিতে
আপন সুরে হৃতিতরী বেয়ে।
আপন সুরে হৃতিতরী বেয়ে।
আজি কবিতা কল্পনা লতা,
অতীতের কত অগণিত কথা
জাগায় হৃদয়ে স্বকরুণ ব্যথা।
অতীতের কত অগণিত কথা
জাগায় হৃদয়ে স্বকরুণ ব্যথা।