হৃদয় মিতালী
এই হৃদয় মিতালী
গাহিয়া জীবন গীতালী,
সৌন্দর্যের ভব খেলা
মিলায় সুখ শরাব মেলা।
গাহিয়া জীবন গীতালী,
সৌন্দর্যের ভব খেলা
মিলায় সুখ শরাব মেলা।
তাহার যৌবন পরশে
মনের প্রেম সারসী,
নিশিরে ডাকিয়া শশী
যেন বাজায় বিরাগ বাঁশী।
মনের প্রেম সারসী,
নিশিরে ডাকিয়া শশী
যেন বাজায় বিরাগ বাঁশী।
তথায় ভাওয়ালী সুরে
থাকিয়া সে অনতিদূরে,
ঝরায় গগন হইতে
প্রেম পুষ্প রাশি রাশি।
থাকিয়া সে অনতিদূরে,
ঝরায় গগন হইতে
প্রেম পুষ্প রাশি রাশি।
এথায় ধরণী মাতা
বিছায়ে তরু লতা,
এই বিশ্ব বিতান
যেন এক পুষ্প কানন।
বিছায়ে তরু লতা,
এই বিশ্ব বিতান
যেন এক পুষ্প কানন।
প্রকৃতির নীতিমালায়
পুষ্প ঝরে অলি উড়িয়া যায়,
সৌন্দর্যের কলি ফোটায়
এই বিশ্ব ভঙ্গ মেলায়।
পুষ্প ঝরে অলি উড়িয়া যায়,
সৌন্দর্যের কলি ফোটায়
এই বিশ্ব ভঙ্গ মেলায়।
পাণ্ডুলিপি খণ্ড ৫
১৫/০৭/১৯৭৫