আজি দিন নেই
আজি দিন নেই ক্ষণ নেই
কাঁদে মন অকালরোলে,
অতীতের দিনে ছিল এই
বুঝি এই হৃদয় রন্ধ্র তলে।
কাঁদে মন অকালরোলে,
অতীতের দিনে ছিল এই
বুঝি এই হৃদয় রন্ধ্র তলে।
যাহারে প্রিয়া বলে নিত্য
ডাকিত এই হৃদয় মোর,
তাহার খোঁজে দিবানিশি
দেউল মন সদা বিভোর।
ডাকিত এই হৃদয় মোর,
তাহার খোঁজে দিবানিশি
দেউল মন সদা বিভোর।
সন্ধ্যা প্রদীপ না জ্বালায়ে
ওই সুদূর গগন পানে,
সলিল ভরা নয়ন মিলায়ে
ওই সাঁঝের তারারে টানে।
ওই সুদূর গগন পানে,
সলিল ভরা নয়ন মিলায়ে
ওই সাঁঝের তারারে টানে।
এবে নিবিড় গভীর নিশীথে
মন মৌন আবেশে হায়,
চলিতে একা বিজন পথে
চাহিতে দূর আকাশের গায়।
মন মৌন আবেশে হায়,
চলিতে একা বিজন পথে
চাহিতে দূর আকাশের গায়।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ৪
১৩/০৭/১৯৭৫