আঁধার

কাজী আব্দুস সালাম • ১৩ জুলাই ১৯৭৫
এ জীবনে এই আঁধার হায়,
কাটবে কখন বুঝতে না পেরে
এ হৃদয় দ্রব হয়ে যায়।
আধ আধ বোলগুলি,
প্রেমের নিকুঞ্জ বনে
ফুটিয়েছিল মনের কলি।
নিশি শেষে মোহ ভেঙে যায়,
দিবার পরশ কোলাহলে
এ মন বিভোর বিষাদ প্রায়।
যখন বিরহ যবনিকা টানি,
তখন এলোমেলো ভাবি
যেন হৃদিসনে মত্ত এবে রণি।
বুঝি না এই রণ ভাব,
হৃদয় হতে মুছে কখন
শুষ্ক ধুলোট মন হবে সাফ।