প্রেম

কাজী আব্দুস সালাম • ১ জুলাই ১৯৭৫
যেই প্রেম মোর
এই ক্ষুদ্র ঘরে,
মনের অজান্তে
দিয়েছিল আনন্দ দোল।
সে আজ কেন
গোপনে মনের কোণে,
এসে অস্ফুটে বলে
ওরে তুই মোরে ভোল।
মনে পড়িলে সেই কথা
জাগে হৃদয়ে মোর,
দ্বিগুণ স্বকরুণ ব্যথা
মহুয়ায় মহুরী পড়া।
তারপর ঠিক করিলেম
এক চাঁদনী রজনীতে,
সাক্ষাতে মিলিবে তাঁর
কুসুম হৃদয়ের সাধে।
পথেই চকিত হয়
এক অমঙ্গল ঘাঁটি,
দর্শন পূর্ণ হলোনা আর
সাক্ষাৎও পেলামনা তাঁর।
তেমনি এই প্রেম স্বপন
এনেছিল জীবনে গোপন,
দুই প্রহর নিশি খেলা
জীবনের মধ্যবেলা।