কানন মাঝে

কাজী আব্দুস সালাম • ১ জুলাই ১৯৭৫
মনের কানন মাঝে,
আজি ধূপের ধোঁয়া
উঠেছে অথৈ জ্বলি।
ঝরে গিয়েছে আজি,
পুষ্প তরু হতে
নব কুসুম কলি।
উদিত যৌবনা-শশি,
আজি ঢাকা পড়েছে
ভাঙ্গা কৃষ্ণ মেঘে।
জ্বলন্ত যুবতী-শশি,
চলন্ত মেঘের ফাঁকে
ঝরায় মুক্তো হাসি।
হৃদয় বিমোহিত করে,
ঝরে যেন পড়ে
সুন্দরের কর ধরে।
বিরহ প্রেম যন্ত্রণা,
এযে গীতি মন্ত্রণা
মিলন প্রীতি বন্দনা।
তব সৌন্দর্য ঝরে,
প্রেমের আপন ঘরে
লোক-লোকান্তরে।