সমাপন

কাজী আব্দুস সালাম • ২০ জুলাই ১৯৭৫
হে মহান মহীয়ান -
জানি না, এই হৃদি ব্যথা,
কখন হবে সমাপন।
কবে এই কৃষ্ণতা কেটে,
এই হৃদি মোর পাবে,
মহা আলোর দিশা।
আজি ভবলোক ছেড়ে,
হে মহান ডাকিছি তোরে,
দাঁড়িয়ে এথা অধীরে,
মহা প্রেম অর্ণব তীরে।
হে মহান বিভো,
তুই মোরে তরণী দে,
পাড়ি দেই প্রেম পাথার,
এই হৃদি ব্যথা করি সমাপন।
পাণ্ডুলিপি খণ্ড ১৭ (অন্তিম) ২০/০৭/১৯৭৫