অতীত নিয়ে
এই জীবনে কত কিছু ভাবিলাম,
অতীত নিয়ে,
আরও ভাবি মনে,
বর্তমান আর ভবিষ্যৎ।
অতীত নিয়ে,
আরও ভাবি মনে,
বর্তমান আর ভবিষ্যৎ।
মোর বিদায়ের এই বেলায়,
গাইব না ব্যথার গান,
প্রহত হৃদিমূলে দোয়া মাগি,
সখি, সুখী হউক তোমার জীবন।
গাইব না ব্যথার গান,
প্রহত হৃদিমূলে দোয়া মাগি,
সখি, সুখী হউক তোমার জীবন।
এই তো বিদায় লিখে,
চলিলাম মহানের পথে,
মহা-মিলনের লাগি,
বধূ, তোমার প্রেমে।
চলিলাম মহানের পথে,
মহা-মিলনের লাগি,
বধূ, তোমার প্রেমে।
এখন চলি সখি,
পরপারে ডাকিছে যে,
নিরবধি, আঁখি মারি,
তথায় মিলিও তুমি,
এখন তবে যাও ভুলে।
পরপারে ডাকিছে যে,
নিরবধি, আঁখি মারি,
তথায় মিলিও তুমি,
এখন তবে যাও ভুলে।