বিরহের ব্যথা

কাজী আব্দুস সালাম • ২০ জুলাই ১৯৭৫
বিরহের ব্যথা হায়,
বুঝিলে না তোমরা।
দুনিয়ায় দেখিলে শুধু,
ফুলে ফুলে ভোমরা।
রজনীর ফোটা ফুলে,
নিয়োছে যাহারা ঘ্রাণ।
সুর আর তালে,
ঝরে যাওয়ার গান।
বিরহের শ্রান্ত জীবন,
কাটিবে আর কখন।
হয়তো মরণ তরী,
ঘাটে ভিড়বে যখন।
কি চেয়ে কি পেলাম,
লহ মম অনন্ত সালাম।
থাকিতে চাহেনা এথায়,
চাহে চিরন্তন বিদায়।
পাণ্ডুলিপি খণ্ড ১৬ ২০/০৭/১৯৭৫