ঝরা যামী

কাজী আব্দুস সালাম • ২০ জুলাই ১৯৭৫
কেমনে কাটাই আমি,
এই ঝরা যামী।
বাহিরে ঝরা ঝরে,
ভিতরে কড়া নাড়ে।
হৃদয়ের ক্ষুদ্র নীড়ে,
ব্যথার পাহাড় গড়ে।
সুখের কি স্বপন,
দেখিল কল্পিত মন।
এজন্মে তারে খুঁজি,
ধরেছি জীবন বাজি।
তারে পাওয়া হবে না,
নয়নে দেখা দেবে না।
হেরে যাব কি বাজি,
নির্বোধ নির্বাক আজি।
কেমনে কাটাই আমি,
এই ঝরা যামী।।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ১৫ ২০/০৭/১৯৭৫