জীবনের যত ঝরা

কাজী আব্দুস সালাম • ১৯ জুলাই ১৯৭৫
জীবনের যত ঝরা,
ঝরিছে আজি কত।
নতুন সাজে সাজি,
কুলবধূ বিরহিণী,
হয়েছে বিরাজিত।
বাহিরেতে ঝরা ঝরে,
গৃহে আমি একা।
বিছানায় তাকালে,
মনে হয় সব যেন ফাঁকা।
মম হৃদি কনকপ্রদীপ,
জ্বালিব নব দ্বীপ।
মহুয়ার গন্ধ বিলায়ে,
বধূ শুধু তোমায় নিয়ে।
পাণ্ডুলিপি খণ্ড ১৪ ১৯/০৭/১৯৭৫