এই হৃদি-মন
মম এই হৃদি-মন,
গাহে আজি বেদনার গান।
এই হৃদি বেসেছিল ভাল,
এক মনময়ূরীর প্রাণ।
গাহে আজি বেদনার গান।
এই হৃদি বেসেছিল ভাল,
এক মনময়ূরীর প্রাণ।
আজি বিরহ বাঁধিয়ে সে,
মোরে ভাল নাহি বাসে।
হৃদি মোর ভেঙে গেছে,
নেই সুর নেই তান।
মোরে ভাল নাহি বাসে।
হৃদি মোর ভেঙে গেছে,
নেই সুর নেই তান।
সে যে আমায় ছেড়ে,
ভালবাসে অন্য কারে।
সেই কথা শুনে আজ,
কাঁদে মম পোড়া মন।
ভালবাসে অন্য কারে।
সেই কথা শুনে আজ,
কাঁদে মম পোড়া মন।
কেমনে বাজিয়ে বীণ,
গাহি বেদনার গান।
গাহি বেদনার গান।
শুনি পুলকিত সমীরে,
কাঁদিছে সে অঝোরে।
বিরহ-ব্যথার রাগরমসে,
নতুন জীবনের আসে।
বসে দেখে বিজন স্থান,
ভাবে জীবনের প্রস্থান।
কাঁদিছে সে অঝোরে।
বিরহ-ব্যথার রাগরমসে,
নতুন জীবনের আসে।
বসে দেখে বিজন স্থান,
ভাবে জীবনের প্রস্থান।
কেমনে গাহি ভাঙা বীণে,
কল্পিত মিলনের গান।
কল্পিত মিলনের গান।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ১৩
১৯/০৭/১৯৭৫