প্রেয়সী
ওগো প্রেয়সীরে যাসনে,
আমায় ছেড়ে,
যাসনে দূরে।
আমায় ছেড়ে,
যাসনে দূরে।
তুই যে মম প্রাণ পিঞ্জরের
বান্ধা পাখি,
দূরে গেলে কেমনে থাকি।
বান্ধা পাখি,
দূরে গেলে কেমনে থাকি।
তুই মোরে নিয়ে যা সঙ্গে করে,
আটকিয়ে তোর হৃদপিণ্ডের সনে,
বেদনা বিধুর হৃদি ঘরে।
আটকিয়ে তোর হৃদপিণ্ডের সনে,
বেদনা বিধুর হৃদি ঘরে।
দিবা-নিশি করি বৎসর গেল চলে,
তবু এই বিরহ কাটে নারে,
এই মন যেন আর মানে না।
তবু এই বিরহ কাটে নারে,
এই মন যেন আর মানে না।
হায়, এবার কাছে আয়,
তা-না হলে এই প্রাণ যে চলে যায়,
মহা-বেদন-অর্ণব পানে,
মৃত্যুর মহা-ধ্যানে।
তা-না হলে এই প্রাণ যে চলে যায়,
মহা-বেদন-অর্ণব পানে,
মৃত্যুর মহা-ধ্যানে।
পাণ্ডুলিপি পৃষ্ঠা ১২
১৯/০৭/১৯৭৫