প্রাণ প্রেয়সী

কাজী আব্দুস সালাম • ১৮ আগস্ট ১৯৭৫
কে সে মম প্রাণ প্রেয়সী,
দিবা-যামী শুধায় আসি,
মোরে আপন খোশখবর।
মম হাতের বাঁশের বাঁশি,
যবে নিরালে বাজাই বসি,
সেযে শুনে হয় বিভোর।
কত নামে ডাকে মোরে,
বেঁধে তাহার প্রেমডোরে,
সেই সুহাসিনী বিদেশিনী।
আমিযে তাহায় ভালবাসি,
ভাবি আমি বিজনে বসি,
তারে নয়নে না চিনি।
সকল কাজে সদা ধ্যানে,
সে আসে নিশিতে স্বপনে,
গোপনে মম জীবন সাথীনি।
পাণ্ডুলিপি খণ্ড ২৩ ১৮/০৮/১৯৭৫