কে হে প্রেয়সী
কে হে ওগো প্রেয়সী,
দিবা-যামী শুধাও আসি,
মোরে আপন খোশখবর।
দিবা-যামী শুধাও আসি,
মোরে আপন খোশখবর।
মম হাতের বাঁশের বাঁশি,
যবে নিরালে বাজাই বসি,
তুমি শুনে হও বিভোর।
যবে নিরালে বাজাই বসি,
তুমি শুনে হও বিভোর।
কত নামে ডাকো মোরে,
বেঁধে তোমার প্রেমডোরে,
ওগো সুহাসিনী বিদেশিনী।
বেঁধে তোমার প্রেমডোরে,
ওগো সুহাসিনী বিদেশিনী।
আমিযে তোমায় ভালবাসি,
ভাবি আমি বিজনে বসি,
তোমায় নয়নে নাহি চিনি।
ভাবি আমি বিজনে বসি,
তোমায় নয়নে নাহি চিনি।
মিলনের ও সুখ সরাবে,
ওগো তুমি মিলিবে কবে,
বিরহ ধ্যানে কাটে যামিনী।
ওগো তুমি মিলিবে কবে,
বিরহ ধ্যানে কাটে যামিনী।