এই ঝরা নিশি

কাজী আব্দুস সালাম • ১৮ আগস্ট ১৯৭৫ (১ ভাদ্র ১৩৮২)
আজ এই ঝরা নিশি,
একা একা বিজনে বসি,
গাঁথিছি এই বেদন-মালা।
আজি প্রেয়সীর শূন্যতায়,
কাঁদে মন বিরহ ব্যথায়,
কাঁদে সদা দিবা যামী।
শুধু এক ক্ষণিকের তরে,
মম প্রিয়ারে নয়নে হেরে,
যেন চির নিদ্রায় ঢুলি।
বিদায় হে জগত মাতা,
বিদায় হে প্রেম দাতা,
চলি চির মহা নিদ্রায়।
এই বুঝি শেষ হলো প্রায়।
পাণ্ডুলিপি খণ্ড ২১ ১৮/০৮/১৯৭৫