বিহঙ্গের সুর

কাজী আব্দুস সালাম • ১৩ আগস্ট ১৯৭৫ (২৭ শ্রাবণ ১৩৮২)
আজি বিহঙ্গের সুর,
লাগেনা প্রাণে ভাল।
প্রাণের সুরই আজি,
হয়ে গেছে এলোমেলো।
হায়রে আমার হাস্নাহেনা,
আমার প্রিয় পুষ্পতরু।
জানতাম না জীবনচালে,
তুই যে এতোই ভীরু।
পুষ্পহীন মালা গেঁথে,
আশায় আছি মিলিবো,
আমি তোরই সাথে।
তোর সেই ছবি আঁকিতে,
লাগেনা কোন রঙ-তুলি,
তুই যে আমার মন-বুলি।
হায়রে আমার হাস্নাহেনা,
ভালবাসার রদ-বদলে,
তোর দ্বারে যে শত দেনা।