বধূর স্বরে

কাজী আব্দুস সালাম • ২১ আগস্ট ১৯৭৫
আজকে প্রিয়ে এসো কাছে,
কথা কহো মধুর সুরে,
আপন বধূর স্বরে।
তুমি বিরহের কাল নাগিনী,
ক্ষত মনে হানো ছোবল,
দূর থেকে করো বিপ্রল।
জাগো জাগো ওগো রাণী,
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে,
নেচে গাও মহানন্দে।
পোড়া হৃদয়ে আছে শুধু ছাই,
বধু নিবে কিগো তাই,
প্রেম ছাড়া আর কিছু নাই।।
পাণ্ডুলিপি খণ্ড ২৪ ২১/০৮/১৯৭৫