৯. কবিতা | ২৯/১০/১৯৭৫ ইং
অন্দরপুরে
বিধাতার সৃষ্টির অন্দরপুরে,
এই ইনসান সমাজ তরে।
ধরণীর বুকে ক্ষণে মোরে,
মহান প্রভু করিলেন সৃজন।
এথা সবে যে পরের তরে,
আপনার তরে নেই আপন।
আপনি ব্যথা পেলে দিলে,
আপন সুরে আপনি কাঁদে।
নিভৃতে কাঁদলে চিত্ত হাসে,
হৃদয়ে বাধা যেন নাহি বাঁধে।
এ ভব নিতি রঙ্গ মালঞ্চে,
গেঁথেছি অপার ব্যথার ধার।
বেসুর বীণায় আপনি বাজি,
তাতে অন্যের বাজা ভার।
অন্তরে আপনি পেলে সুর,
তাতে সাধনার কিছু সম্ভার।
অন্যের দর্শনে নাহি বাঁধে,
অহমিকায় বিশেষ বাঁধার।
ভুল সুধায়ে দাও সবার তরে,
বৈষম্য ঝেড়ে ফেলি দূরে।
কন্টক মাথায় রেখে আমায়,
নমি যে তব সোপান তলায়।
ভুল করলে আমি হে বিধি,
কন্টকে ভরে দিও তব মদি।
মন ভরে দাও সুরের দহন,
সাধিতে অনন্ত প্রেম প্রবাহ
— কে এ সালাম