৮. কবিতা | ২৯/১০/১৯৭৫ ইং
পীযূষ পিয়ে
ঝিরি ঝিরি ঝরছে ঝরা,
কার্তিকের এই বর্ষণ ধারা।
তার সাথে শীতের বার্তা,
টেনে আনছে উত্তরায়ণ বায়।
শীতের এই কম্পন শরীর,
এক যাত্রী এক তরণীর।
কোথায় প্রাণবন্ধু সুজন,
বাজে সকরুণ শিহরণ।
শীতের প্রারম্ভ সুরধারা,
প্রাণ যেন পাগল পারা।
বিরহী মন উতলা তালে,
ভাবে বিভোর প্রভু ভালে।
মিলিত প্রাণ সোপান পেয়ে,
অনন্ত প্রণয়ী পীযূষ পিয়ে
— কে এ সালাম