২৮/১০/১৯৭৫ ইং | মাদারীপুর
রোজনামচায়
রোজনামচায় এক কালপাহাড়,
গড়েছি এই হৃদয়ে—
তারই মাঝে করছি বিহার।
❦
মম জীবনের মধ্যবেলায়,
আসিল প্রেম গোপনে—
দোলালে প্রাণ আনন্দ-ব্যথায়।
স্বপ্নের এক অসার কাহিনী,
ভেদ করিয়া হৃদয় মন্দিরে—
চুপিসারে ঢুকল সুন্দরী হরিণী।
ধরিত্রীর এই চঞ্চল কালে,
কল্পনার সুরভি দিয়া—
পরাইল মালা মম গলে।
অতঃপর নিতি নিতি সর্বক্ষণে,
রাগ-বিরাগ-গন্ধ সমাহারে—
ছবিখানি এঁকেছি মনে।
— কে এ সালাম