বেদনার সুরে

কে. এ. সালাম • ২৫ অক্টোবর ১৯৭৫
প্রেমের জলসায় গাহি আমি,
শুনে হাসে এই বিশ্ব ভূমি।
কে দিয়েছিল মোরে এই দিশা,
প্রেম করা আর ভালোবাসা।
ধরণীর বুকে আমি ভবঘুরে,
পাবকি আর প্রীতি কারও তরে।
ব্যথার প্রজ্বলিত দ্বীপ জ্বেলে,
আঘাতের উত্তপ্ত অশ্রু জলে।
শোনো হে অনন্ত জগৎ মাতা,
হৃদয়ে যে শুধুই প্রহত ব্যথা।
কেমনে গাহিব তোমায় কী গানে,
সুর যে নেই মোর ভাঙ্গা বীণে।
হৃদয়ের ক্ষত দীপ্ত এক তারে,
গাহিছি এই গান বেদনার সুরে।