নিত্য সদা
জীবন যেথায় নিত্য সদা, রুটিন মাফিক চলে।
পোড়াতে তাহে পারে না, এথা বিশ্বের দাবানলে।
পোড়াতে তাহে পারে না, এথা বিশ্বের দাবানলে।
দুটি কুসুম যবে ফুটেছিল, এক বৃন্ত পটে।
ধরণীর এই মহা-বিতানের, এক ক্ষুদ্র তটে।
ধরণীর এই মহা-বিতানের, এক ক্ষুদ্র তটে।
শুভ্রতিরঞ্জিত ফোটাফুল, সেই উদীয়মান ক্ষণে।
ভাবেনি কোন আবেগে, ঝরে পড়বে অনুক্ষণে।
ভাবেনি কোন আবেগে, ঝরে পড়বে অনুক্ষণে।
তব নিত্য দিনে, এই পান্থশালে।
নব নিত্য আশাকে, ক্রোড়ে লয়ে দেয় ফেলে।
নব নিত্য আশাকে, ক্রোড়ে লয়ে দেয় ফেলে।
যেই দ্বীপ জ্বেলে, সেই গেল চলে।
ওই দ্বীপই চিরকাল তার, আপনার কথা বলে।
ওই দ্বীপই চিরকাল তার, আপনার কথা বলে।
জীবের জীবনের যেথায়
অন্তিম মৃত্যু সেথায়
চির অবধারিত।
অন্তিম মৃত্যু সেথায়
চির অবধারিত।