চন্দ্র
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চলে,
মহাকাশে নিজ কক্ষ পথে।
নিজেও চলি মাটির ধরায়,
বিধাতার কুলমাখলুকাতাতে।
মহাকাশে নিজ কক্ষ পথে।
নিজেও চলি মাটির ধরায়,
বিধাতার কুলমাখলুকাতাতে।
মহাজগতের মহাসৌরভে,
ফুল ফুটে তরু ডালে।
নিশিতে গগনের অধ্যায়,
ফুটে চাঁদ গোলাপের ন্যায়।
ফুল ফুটে তরু ডালে।
নিশিতে গগনের অধ্যায়,
ফুটে চাঁদ গোলাপের ন্যায়।
সীমিত সময় বিজনে বসি,
এই নিশির চাঁদনিরে ভাবি।
ওর মাঝে কাল আল্পনা কি,
তা হয়তোবা কলঙ্কের ছবি।
এই নিশির চাঁদনিরে ভাবি।
ওর মাঝে কাল আল্পনা কি,
তা হয়তোবা কলঙ্কের ছবি।
ধরণীর মহাবিতানের মাঝে,
আমি এক নীরব পুষ্প তরু।
ঝরে গেছে মোর কুসুম কলি,
জীবন রঙ্গমঞ্চে তাও নহি ভীরু।
আমি এক নীরব পুষ্প তরু।
ঝরে গেছে মোর কুসুম কলি,
জীবন রঙ্গমঞ্চে তাও নহি ভীরু।