বাঁশরীর সুর
আজও সেই বাঁশরীর সুর,
অন্তরে রয়েছে গেঁথে
সেতো নহে বেশী দূর।
অন্তরে রয়েছে গেঁথে
সেতো নহে বেশী দূর।
কোথায় লুকালে গিয়ে,
ওগো যৌবনা হরিণী।
ওগো যৌবনা হরিণী।
আজিতো গিয়েছো ভুলে,
অতীতের পথ চলা।
আজও মেলে সেই মেলা,
দেখিনা সেই হিজলতলা।
অতীতের পথ চলা।
আজও মেলে সেই মেলা,
দেখিনা সেই হিজলতলা।
সবই আজ জাগে মনে,
দৈহিকে নহ কাছে
কল্পনায় আছ সদাক্ষণে।
দৈহিকে নহ কাছে
কল্পনায় আছ সদাক্ষণে।
আর কি গাহিব প্রিয়ে,
সুর নেই ভাঙ্গা বীণে
দেহবিনা সব গেছো নিয়ে।
সুর নেই ভাঙ্গা বীণে
দেহবিনা সব গেছো নিয়ে।
তুমি যদি এসো পাশে,
আবার মোরে ভালবেসে
নয়ন মুদিব প্রেম আবেশে।
আবার মোরে ভালবেসে
নয়ন মুদিব প্রেম আবেশে।