হৃদয় মাঝে

কে. এ. সালাম • ১০ অক্টোবর ১৯৭৫
আজ আমার হৃদয় মাঝে,
তোমার হৃদয় সঞ্চারিছে।
সারা দিবার ঝরা ঝেরে,
সন্ধ্যা কালে আসলে তুমি
অমোঘ নায়িকার ঘোরে।
ওগো বিরহিণী হরিণী,
মন বীণে চির জাগরিণী।
রাত নামলে এসো নির্জনে,
চুপিচুপি মৌনী স্বরে
নিঝুমক্ষণে আমার মনে।
আজকে আমার হৃদয় পটে,
সাজাবে পুষ্প বিতান যেন
দোলন চাঁপা উঠছে ফুটে।
ওগো আমার প্রাণের প্রিয়ে,
জানাই তোমায় বিদায় প্রীতি
অতীত দিনের শতস্মৃতি নিয়ে।
আজ আর নই সত্যি মনে,
আগের মতন তোমার সনে।
দিবা নিশি নাহি কাটে।
ওগো আমার প্রেমদূতী,
তুমি যে হৃদয়ে মহারথী।

এবার লও বিদায় স্মৃতি,
আঘাতের ক্ষত ছাড়া কী
অতীত নীতির শত প্রীতি।