রূপবতী

কে. এ. সালাম
১০ অক্টোবর ১৯৭৫
রূপবতী রূপাগ্নী জ্বেলে,
একটু হাস একটু গাও,
হৃদয়ের রুদ্ধদ্বার খুলে।
এসেছে তব প্রাণের পতি,
দাও তব প্রেম-মধু-প্রীতি।
অতীত দিনের স্মৃতিকথা,
জাগলে হৃদয়ে বাড়ে ব্যথা।
করোনা আর সে অভিমান,
সুধাও তব প্রীতি ভরা প্রাণ।
ভুলে যাও সেই বিরহ ব্যথা,
মধু রসে ভরো প্রেম গাঁথা।
কেন একাকী আছো বসে,
এলগণ এসো কাছে পাশে।
মেলে দেখ নয়ন দুখানি,
ওগো রূপসী ওহে প্রেয়সী,
তব কর ডোরে লও টানি।