১০. কবিতা | ৩০/১০/১৯৭৫ ইং
বিরহিণী
হে মর্মী বিরহিণী, মম হৃদয় জয়িনী,
কোথা হে প্রেমী, কেমন আছ তুমি,
ওগো মম হৃদয় রাণী।
জানি না আমি, কেমনে যে তুমি,
আমায় যেন ভুলি, যাবে কেন চলি।
এ হৃদয় এবে, আজি তব ভেবে,
সদা মুষড়ে পড়ে, ব্যথা হত সুরে,
বেয়ে এ শূন্য তরণী।
কত রাতি স্বপনে, এলে যে গোপনে,
কত না কল্পনায়, শত সেই ভাবনায়।
হে মহা দেবী, এঁকেছি তব ছবি,
এ অন্তর নীড়ে, তোমায় যে ঘিরে,
ওগো চঞ্চলা মন হরিণী।
তুমি যে আমার, হৃদয় অন্তরবিমার,
আছ যেন বিঁধে, নহ তব সিধে।
এ ভগ্ন জীবনে, মম মন কাননে,
তুমি অতি ভীরু, নম্র পুষ্প তরু,
ও ভীরু প্রেম যোগিনী।
এ রুক্ষ বিরহে, বেসুর ভূক্ষ দেহে,
পারি না গেঁথে, বিভোর যে ব্যথাতে।
তবু হাত সাধি, ঝেড়ে ফেলে ব্যাধি,
কিছু কিছু গাঁথা, বিরহ সূক্ষ্ম ব্যথা,
শুধাই তব হে মৌনী ধ্যানী।
জানাই ক্ষত প্রাণে, লও তবে শুনে,
এ হত অভাগারে, নাও এমনি করে।
যেওনা গো ফেলে, দেখ আঁখি মেলে,
মনে মিলন আশা, কত সে ভালোবাসা,
হে অনন্ত অভিমানিনী।
— কে এ সালাম