১১. কবিতা | ৩০/১০/১৯৭৫ ইং
সজনী
ওগো ও সজনী,
পূজিছি তোমায় আমি
দিবা ও রজনী।।
তুমি ভুলে থাক,
আমি বিভুঁইয়ে গেলে
মোরে মনে না রাখ।
কেমনে ইতি ভুলে যাও,
তুমি কাছে টেনে নাও।
ওগো দূর বাসিনী।।
আমি স্বপ্নের ঘোরে,
কত যে তোমায় হেরে।
আঁধারে জ্বেলে বাতি,
বিরহ তন্দ্রায় তব দেখি
বসে বসে কাটাই রাতি।
ওগো ওহে বিরহিণী।।
তুমি গেঁথে বিষ আদার,
দিয়েছ কালের সুতায়।
আজি সে বিদূরী যন্ত্রণায়,
একা ভুগে চলেছি আমি
প্রেম বেদনা বিরহ ব্যথায়।
ওগো মম মন হরিণী।।
হরিছ এ হৃদয় মন,
ভাঙা মনের বীণায়।
এসো জ্বালিয়ে বাতি,
দূর করে দাও সব
মোর এ আঁধার রাতি।
ওগো গোপন সাথিনী।।
আমার সাধন হবে সফল,
স্বস্তি পাবে মরীচিকা কল।
এই রাতি শেষে তুমি,
এসে মোরে ভালোবেসে
জুড়ে বসো হৃদয় ভূমি।
ওগো মন পুণ্য ধনী।।
— কে এ সালাম