১২. কবিতা | ৩১/১০/১৯৭৫ ইং
হৃদয় নীড়ে
তুমি হৃদয় নীড়ে,
আছ ঘিরে
ওহে আমার কল্পনা।
তোমায় নিয়ে একা মনে,
দিবা-রজনী সর্বক্ষণে
করি শত জল্পনা।
তুমি এ কোন মায়ায়,
জড়ালে আমায়।
বিরহ বেসুরে,
পড়েছি ঝরে
স্বপ্নের গোপন কায়ায়।
এ ভাঙা হৃদয়ের,
তুমি আবির
বেঁধে রাখ ভরে মদির।
ও কল্পনা সুন্দরী,
ভাবনা তরী
ভেবে তোমায় নিত্য অস্থির।
তোমার ছলনা,
কেন বল না
ভরে দিয়েছে হৃদয়ে জ্বালা।
কেমনে এবে,
তোমায় বাস্তবে
টেনে পরাব মালা।
নাহি আর ভাবিব,
এই শপথ লইব
আর তব মনে নেব না।
তবু তুমি,
এই হৃদয় ভূমে
বসে বাজাও সদা ব্যঞ্জনা।।
— কে এ সালাম