১৩. কবিতা | ০১/১১/১৯৭৫ ইং
(এডিটিং: ০১/১১/২০০৫ ইং — নিজ কম্পিউটারে)
শহরী
বাজা রে বাজা,
ওরে ও খাঁজা
বাজা তোর প্রেম-বীণা
আমার এই অন্তরে।
আমি দেউল সর্বহারা,
এই মোর হৃদয় মন
তোর প্রেমে পাগলপারা।
নাচিয়া নাচিয়া,
হাসিয়া গাহিয়া
তোর তরণী আমি
চলেছি বাহিয়া।
তোর সুর ঝংকারে,
পাগল করেছে
এই ছন্নছাড়ারে
তোর প্রেমের নাঈয়া,
ভুলিব এই বিরহ
শত ক্ষত দাহ
তোরে পাইয়া।
হায়রে ও খাঁজা,
হৃদয় রাজা
কত দিবি মোরে সাজা।
তোর প্রেম বীণা,
বাজাইয়া বাজাইয়া
এই অন্তর তন্ত্রী মোর
ফেলাইয়াছি ছিঁড়িয়া।
এবার দে রে দে মিলন,
বিরহের অবসান
জাগা নূতন শিহরণ
— কে এ সালাম