১৪. কবিতা | ০১/১১/১৯৭৫ ইং
কল্পনা দেবী
ওগো ও কল্পনা দেবী,
হৃদয়ে এঁকেছি তব ছবি।
তুমি মোরে নাও টেনে,
দাও মোর ধরণীকে এনে।

পেলে তারে তোমার ঘরে,
ঝামেলা ঝেড়ে ফেলি দূরে।
সাথী মোর গেছে কবে,
ছেড়ে মোরে একা এবে।

দাও তুমি জাগিয়ে তারে,
মম পোড়া হৃদয় মাঝারি
আসিলে সে মম এথা,
ভুলে যাব বিরহ ব্যথা।

শুধু শুধায়ে দিব তারে,
কেন যাবে মোরে ছেড়ে।
— কে এ সালাম