১৫. কবিতা | ০৪/১১/১৯৭৫ ইং
এক অলি এক ফুল
এক অলি এক ফুল
জীবন তরণীতে
করছে মহা ভুল।
হারে দে মোরে
এক পেয়ারী দে
বিষ ঢেলে দে
কাছে না টেনে
জ্বালা ভরে দে
না পরিয়ে ফুলমালা
অনল জ্বালা দুলিয়ে দে।
ঝামেলায় না এনে
ভাবনা না ভেবে
দৈহিকে না ডেকে
কল্পনায় যা ছবি এঁকে।
মোর বধুয়া বেশে
এ জীবনে না এসে
দূরে বসে বসে
বিষবাণ মেরে দে
তুই মোরে ভালোবেসে
পেলি কি অবশেষে
এই হৃদয়ে প্রহৃত
ভরা আছে আঘাতে।
প্রেমের এই বাগানে
আমার এই প্রাণে
বীজ বুনে গেলি
কুড়ায়ে না নিলি।
দিব কি তোরে
বিশ্বপ্রেম অণুপতিরে
স্মরণে নিস মোরে
এখন বিদায় দে।
এ কালের ভালোবাসা
এ জগতে কুয়াশা
পর ভূমে জাগাবে
মহা মিলন ভরসা।
এ জীবনে স্বল্পক্ষণে
প্রেমে নেই সুরাহা
আছে শুধুই বিরহ
কান্দিস বিরহ ব্যথাতে।
ওহে প্রেম ধ্যানী
ওগো হে পাষাণী
স্মরণের বীণা খানি
করে নাও চুমে।
এ জীবনে যাও ভুলে
না উঠে মহাশূলে
মিলন নেই এ কূলে
এই ভুল মায়াবাদে।।
— কে এ সালাম