১৯. কবিতা | ১২/১১/১৯৭৫ ইং
ওগো ও অনুপমা
ওগো ও অনুপমা
বাজাও সুর দামামা
তেরেকেটে তাক
গাও সা-রে-গা-মা গা।
ওগো ও নিরুপমা
হাত সাধ না
তেরেকেটে তাক
গাও গা-মা পা-ধা পা।
ওগো ও বরবর্ণিনী
দাও কণ্ঠে সুর
বাজাও অর্গান বাণী
পা ধা নি সা নি।
সাধন হলে সুর বাণী
তোমায় নিবে টানি।।
ওগো মৌনী ধ্যানী
ওগো নীরব ভাষিণী
গাও গান অধীর স্বরে
দাও সুর-ঝরনা বয়ে।
সা রে গা মা গা
পা ধা নি সা নি
ওগো ও স্বজনী।
সা নি ধা পা ধা
মা গা রে সা রে
ওগো গাও বীণা করে।
তুমি সুর ধর না
আমি পাশে আছি।।
ওগো ও ললিতা
এবার কর না বার্তা
বাজাও সুর ডঙ্কা
সা নি ধা পা ধা।
ওগো ও সাহানা
মুছে ফেল বাহানা
গাও মঞ্জুল কণ্ঠে
ধা পা মা গা মা।
ওগো চপল সুরেশী
ছড়াও গীতি সৌরভ
মধুর সুরে সুরে
মা গা রে মা রে।
নবসুুরে ডাকবে ভোরে
বিশ্বের দ্বারে দ্বারে।।
— কে এ সালাম