২০. কবিতা | ১২/১১/১৯৭৫ ইং
যদিও ভুল করে
যদিও ভুল করে আমি তব
আঁকি ছবি।
সুরের এই জলসায় নীরব
থেকো না দেবী।
তুমি মোরে সুধায়ে দাও,
বিষ কন্টকে গেঁথে নাও
এই সুরের কপট মায়ায়
যেন ভুল না ভাবি।
কত নামে ডাকি তোমায়,
গেঁথে ব্যথার গাঁথায়।
তুমি মোরে ক্ষমা করো
হে মৌনী মানবী
ওগো ও নীরব ভাষিণী,
এই নীরবতা চাহিনি।
চেয়েছি তব বৈতালিক সুর
হে অতিন্দ্রীয় দেবী।
আজি এই সুর জলসায়,
সুর কেন বেসুর হয়।
এই বিলোল কেন বয়
ওহে সুরের সেবী।
আর নীরব থেকো না,
বুঝে নাও চঞ্চল বাসনা।
এই উৎসব মগনে এঁটে
দাও সুরের চাবি
মিলিব অন্তর দেশে,
গোপন প্রেমে ভালোবেসে।
চঞ্চরী চপল তব গানে
জানে সুরের পৃথিবী।
— কে এ সালাম