১৭. কবিতা | ০৯/১১/১৯৭৫ ইং
যদি দুইদিনের তরে
যদি দুইদিনের তরে,
যাবে যে সে ঝরে।
কেন রুপেছিলে এবে,
ফুটেছিল ফুল ভবে।
যদি যাবে ছবি এঁকে,
মরি তবে ধুঁকে ধুঁকে।
কেঁদে কেঁদে হৃদয়ে বেঁধে,
রেখেছে শত সাধন সেধে।
প্রেম বেদনার দ্বার খুলে,
কেমনে যাবে অতীত ভুলে।
কোমল কনক হৃদি তার,
অমীয় মধু সুধার আধার।
পানিলেও তৃষ্ণা মিটে না,
পাশে গেলেও কাছে টানেনা।
যেমন তার পাপড়ি অধর,
কঞ্জ-ডাঁটা সমবর্ণ দুখানি কর।
লাবণ্য ভরা সু-শ্যামল,
নীলাম্বরী পরা কোমল।
ঝাপটে ধরে অনিল এসে,
শরমে মরে অতি ত্রাসে।
চলে সে যেই পথে,
গোপন কিন্নর বাজে সাথে।
হায়রে মোর সাধ্বী তরু,
এই দেউল অতি ভীরু।
তবু তারে চাহে পেতে,
এই মর্ম মরণ জগতে।
শতাব্দীর প্রতি লগ্নে,
চলেছি তসবিহ গুণে।
এই অন্তিম বেলায়,
এসে মৌন মনালয়।
একান্তে শুধায়ে তবে,
বিদায় সনদ লিখে যাবে।
যাবে যবে চলে, কি দিয়ে —
যাবে এই প্রহৃত ভুলায়ে।
— কে এ সালাম