প্রকৃতি ও কল্পনা | ১৭/০৪/২০০৬ ইং
সোনালতা
তুমি সোনালতা কবিতা,
সুবর্ণ কোমল জটিলতায়—
কল্পনায় রঙিন বনিতা।
পরগাছা জীবন যাপন,
মূলহীন শাখা আর পাতায়—
উড়ন্ত হলুদিয়া কেতন।
অপূর্ব তোমার এই রূপ-সৌন্দর্য,
মনের গভীরে জাগায়—
জ্বলন্ত ফাল্গুনের মাধুর্য।
তুমি রহস্যে ঘেরা,
স্বর্ণলতা বন-মালা—
তুমি কালের আনকোরা।
চৈত্রের দাবদাহে মরা,
তোমার সুন্দর শরীর—
শুকিয়ে বিরহে গড়া।
— কাজী আব্দুস সালাম