ফুল ফুটে
ফুল ফুটে তরু ডালে,
ভৃঙ্গ নাচে ডানা মেলে।
কী মোহে ডাকে আমায়,
তার সৌরভে সকাল বেলায়।।
ভৃঙ্গ নাচে ডানা মেলে।
কী মোহে ডাকে আমায়,
তার সৌরভে সকাল বেলায়।।
কী মোহিনী সুরে সে,
মোরে কাছে ডেকে ভালোবাসে।
হৃদয়ে এঁকে দিলো ছাপ,
কেমনে ভুলি তার বিদায় প্রস্তাব।।
মোরে কাছে ডেকে ভালোবাসে।
হৃদয়ে এঁকে দিলো ছাপ,
কেমনে ভুলি তার বিদায় প্রস্তাব।।
সে মোরে কাঁদায় ঝরে,
উড়ে গেলে অলি ভোরে।
ব্যথা দেহে ডাকে ফুল,
তার প্রেমে হৃদয় আকুল।।
উড়ে গেলে অলি ভোরে।
ব্যথা দেহে ডাকে ফুল,
তার প্রেমে হৃদয় আকুল।।
এজীবনে অকালে আসা,
ফোটা ফুল দিলো আশা।
ক্ষণিকের তরে বিদায় লয়ে,
ঘুরছি কালের কোলে বিরহ সয়ে।।
ফোটা ফুল দিলো আশা।
ক্ষণিকের তরে বিদায় লয়ে,
ঘুরছি কালের কোলে বিরহ সয়ে।।
পুঁজিব হৃদয় নিকুঞ্জ তটে,
ফুটে রইবে ফুল চির ফুটে।।
ফুটে রইবে ফুল চির ফুটে।।