শিশুতোষ কবিতা | ২৫/১২/২০০৫ ইং

শিশু-কিশোর

আমরা সকল শিশু-কিশোর,
রুটিন মেনে স্কুলে যাই।
সম্পর্ক মোদের বন্ধু-দোসর,
শ্রেণিভেদে বোন আর ভাই।
শিক্ষক অতি গুরুজন মান্যবর,
পড়ি সবে দিয়ে নিজ নিজ মন।
অন্তরে পুষিব সেবা মানবতার,
মাতা-পিতার অবাধ্য হব না ক্ষণ।
সঠিক পথে চলব মোরা,
এই আমাদের দৃপ্ত পণ।
— কাজী আব্দুস সালাম