দেশাত্মবোধক কবিতা | ২৬/০৪/২০০৬ ইং
স্বাধীন বাংলাদেশ
আমার স্বাধীন বাংলাদেশ,
আমার সাধের বাংলাদেশ।
কত রক্তে তোমায় পেয়েছি,
কত শ্রম তোমায় দিয়েছি।
সার্বভৌম রাখতে বলীয়ান,
করেছি স্বনির্ভর আন্দোলন।
তোমার জল-জমি-জনের,
লক্ষ্য বিজয় কোটি মনের।
করব জরিপ এই দেশটি,
গড়ব ঘরে নতুনের সৃষ্টি।
— কাজী আব্দুস সালাম