ব্যঙ্গাত্মক কবিতা

আমাদের সুখের জন্য

আমাদের সুখের জন্য;
তোমাদের সেবার জন্য;
সন্ত্রাস লালনের বিকল্প নেই,
সন্ত্রাসী পালন আজ অতি-জরুরি।
দলীয় রাজনীতি করতে হলে—
নেতা তো হতেই হবে;
নির্বাচনে জিততে হলে—
মিছিল আর স্লোগানে
রাজপথ ভারী করতে হলে,
বিরোধীকে ঘায়েল করতে হবে।
দল চালাতে সন্ত্রাস আর
চাঁদাবাজি ভিন্ন পথ নেই অন্য,
তোমাদের এই রাজনীতির জন্য
ক্ষমতায় আসতে হলে—
মস্তান আর গডফাদার
লালন করতে হবে;
দুর্নীতিবাজ পদকটিকে
তেল মাখতেই হবে।
— কাজী আব্দুস সালাম